'পথের দিশা'র উদ্যোগে কাঁকিনাড়ায় বসন্ত উৎসব

রাজু রায় চৌধুরী, ব্যারাকপুর :-  'আজি বসন্ত জাগ্রত দ্বারে'। আর বসন্ত মানেই রঙের উৎসব।। রবি ঠাকুরের সুরে গেয়ে ওঠা, 'ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল।' কবির গানে ও নৃত্যের ছন্দে শনিবার বসন্ত উৎসবের সূচনা হল কাঁকিনাড়ায়। সমাজসেবী সংগঠন 'পথের দিশা'র উদ্যোগে কাঁকিনাড়ার ফিঙ্গাপাড়া হাই স্কুল মাঠে পালিত হল বসন্ত উৎসব।

"সেবা-ই বসন্ত সেবা-ই উৎসব" এই স্লোগানকে সামনে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে সামাজিক কাজে নিয়োজিত এলাকার বিশিষ্টদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনদের সম্বর্ধিত করা হয়।

মনোজ্ঞ সংগীত ও নিত্যানুষ্ঠান এর মাধ্যমে আট থেকে আশি সকলেই মেতে উঠেছিল উৎসবের আনন্দে।



•  আমাদের খবরটি ভালো লাগলে পোস্টটিতে লাইক করে আমাদের উৎসাহিত করবেন।

•  আপনার এলাকার খবরের নিয়মিত আপডেটস পেতে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

•  আমাদের ফেসবুক পেজটিতে লাইক ও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন।

•  আমাদের ফেসবুক লিংক : https://www.facebook.com/ajkersambad

•  খবর জানাতে অথবা খবর সম্পর্কে আপনার মতামত জানাতে আমাদের ইমেইল অথবা ফোনে সরাসরি যোগাযোগ করুন।
Email : ajkersambad9@gmail.com
Call:- 9088055910 / 8777284436


Comments

Popular posts from this blog

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশ্রামাগার ভাটপাড়ায়

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।