ব্রিগেড সমাবেশকে সামনে রেখে সিটুর জনসভা - বেলঘড়িয়া

ব্রিগেড সমাবেশকে সামনে রেখে সিটুর জনসভা। 

বেলঘড়িয়া :   শ্রমজীবী মানুষের ডাকে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের দৈনন্দিন সমস্যা এবং জীবন ধারণের দাবী নিয়েই আগামী ২০শে এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ।  এই সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে সিপিআইএম বেলঘড়িয়া এরিয়া কমিটির পক্ষ থেকে ফিডার রোডে বাটার মোড়ে এক জনসভা অনুষ্ঠিত হয়। 


এই জনসভায় সভাপতিত্ব করেন, বেলঘড়িয়া সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সুব্রত চ্যাটার্জি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী, এছাড়াও এই সমাবেশে বক্তব্য রাখেন সিটুর রাজ্য কমিটির সভাপতি সুভাষ মুখার্জি, সিপিআই এম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং প্রাক্তন কামারহাটির বিধায়ক মানস মুখার্জি, সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদকমন্ডলী অন্যতম সদস্য এবং সিটু বস্তি ফেডারেশনের রাজ্যের নেতৃত্ব ঝন্টু মজুমদার, পাশাপাশি এদিনের সমাবেশে বেলঘড়িয়া অঞ্চলের ছাত্র যুব ও মহিলা সহ শতাধিক সিপিআইএম কর্মী সমর্থকরা অংশ গ্রহণ করেন। 


Comments

Popular posts from this blog

ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে বিভ্রান্তি, পুলিশের দ্বারস্থ কিশোরী

মে-দিবসে খড়দহে সিপিআইএমের বিশাল পদযাত্রা